ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে আর্সেনাল। তবে পয়েন্ট খোয়ালেও টেবিলের শীর্ষ চারেই রয়েছে গানাররা।
তিন গোলে পিছিয়ে থেকেও ড্র করেছে গানাররা। ইনজুরি টাইমের নাটকীয় গোলে ম্যাচের ভাগ্য পরিবর্তন হয়।
প্রথমার্ধেই আর্সেনালের বিপক্ষে লিড ২-০ করেন বোর্নমাউথের ড্যানিয়েলস ও উইলসন। এরপর ফ্রেসার ব্যবধান করেন ৩-০। ৭০ মিনিটে আর্সেনালের হয়ে সানচেজ বল জালে জড়ান। ৭৫ মিনিটে পেরেজ আর ইনজুরি টাইমে অলিভিয়ের জিরুর নাটকীয় গোলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে গানাররা।
২০ ম্যাচ শেষে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে আর্সেনাল।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: