শিলিগুড়ির কাঞ্চনজঞ্ঘা স্টেডিয়ামে সাফ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনালে ৩ বারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে লড়ছে বাংলাদেশ।
এবার প্রথমবারের মতো সাফের ফাইনালে ওঠার কৃতিত্ব দেখিয়েছে বাংলার মেয়েরা। গ্রুপ পর্বে আফগানিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়ার পর ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে ওঠে সাবিনা খাতুনের দল।
সেমিফাইনালে মালদ্বীপকে ৬-০ ব্যবধানে হারিয়ে দাপটের সঙ্গে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। চলতি আসরে নিজেদের প্রথম তিন ম্যাচে ৭টি গোল করেছেন বাংলাদেশের সাবিনা খাতুন আর ৪টি গোল করেছেন সিরাত জাহান সপ্না।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: