ইংলিশ প্রিমিয়ার লিগের জয়ের ধারা থামলো চেলসির— ডেলে আলির জোড়া গোলে টটেনহাম হর্স্পারের কাছে ২-০ গোলে হেরেছে ব্লুজরা।
প্রথমার্ধের ইনজুরি সময়ে হেড করে টটেনহামকে লিড এনেদেন ডেলে আলি। বিরতির পর ৫৪ মিনিটে এই ইংলিশ মিডফিল্ডারের দ্বিতীয় গোলে চেলসির বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পায় তারা। ফলে লিগে এক মৌসুমে টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড গড়ার সুযোগ হাতছাড়া করে ব্লুজরা।
এর আগে ২০০১-০২ মৌসুমে প্রথমদল হিসেবে প্রিমিয়ার লিগে টানা ১৩টি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিলো আর্সেনাল। ২০ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে চেলসি। আর ৪২ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয়স্থানে উঠে এসেছে র্স্পাররা।
সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় চতুর্থস্থানে নেমে গেছে ম্যানচেস্টার সিটি। আর্সেনাল পাঁচ ও ম্যান ইউ রয়েছে ছয় নম্বরে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: