সিরিজে টিকে থাকার লড়াইয়ে আগামীকাল (শুক্রবার) নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইতে ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮টায়।
ওয়ানডে সিরিজে ব্যর্থতার পর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও হতাশা করেছে তামিম-সৌম্য-মাহমুদুল্লাহরা। প্রথম ম্যাচে কিউইদের কাছে ৬ উইকেটে হারে মাশরাফির দল।
সিরিজে টিকে থাকতে এ ম্যাচের জয়ের কোন বিকল্প নেই বাংলাদেশের। এখন পর্যন্ত একাদশে পরিবর্তনের কোন আভাস পাওয়া যায়নি টাইগার স্কোয়াডে।
এদিকে, ব্ল্যাক ক্যাপসদের লক্ষ্য কালকের ম্যাচ জিতে একম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: