নিউজিল্যান্ডের কাছে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও হারলো বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাশরাফি বাহিনীকে ৪৭ রানে হারিয়েছে স্বাগতিকরা। ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতলো তারা।
নিউজিল্যান্ডের ১৯৬ রানের বড় টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ইমরুল, তামিম ও সাকিবের উইকেট হারায় বাংলাদেশ। পরিস্থিতী সামলে অনেকদিন পর ব্যাটিঙে ছন্দ ফিরে পান সৌম্য। ৩ চার ও ২ ছয়ে ৩৯ রান করে আউট হন তিনি।
আর মাত্র দুই রানের জন্য হাফসেঞ্চুরি পাননি সাব্বির রহমান। এ দুজন আউট হলে আর ঘুঁড়ে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ইনিংসের ১১ বল বাকি থাকতে ১৪৮ রানে অল আউট হয় সফরকারিরা।
এর আগে মাউন্ট মাউনগানউই স্টেডিয়ামে টস জিতে কিউইদের ব্যাটিঙে পাঠায় বাংলাদেশ। কলিন মুনরো ও টম ব্রুসের ১২৩ রানের পার্টনারশীপ ব্যাকফুটে ঠেলে দেয় টইগারদের। ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি তুলে নেন মুনরো। ৫৯ রান করেন টম ব্রুস।
ম্যান অব দা ম্যাচ হয়েছেন ৭ চার ও ৭ ছয়ে ১০১ রান করা কলিন মুনরো।