খেলা

কাতার ওপেন: শিরোপা জিতলেন নোভাক জকোভিচ

নোভাক জকোভিচ
নোভাক জকোভিচ

অ্যান্ডি মারের জয়রথ থামিয়ে টানা দ্বিতীয় বারের মতো কাতার ওপেন টেনিসের শিরোপা জিতলেন নোভাক জকোভিচ। মারেকে ৬-৩, ৫-৭, ৬-৪ গেমে হারিয়ে, বৃটিশ তারকার টানা ২৮টি এটিপি ট্যুর ম্যাচ জেতার রেকর্ডকে আর বাড়াতে দেননি তিনি।

জমজমাট ফাইনালে প্রথম সেট ৬-৩ গেমে জেতেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জকোভিচ। তবে দ্বিতীয় সেট ৫-৭ গেমে জিতে যান স্যার অ্যান্ডি মারে।

যদিও লড়াই করে তৃতীয় সেট ৬-৪ গেমে জিতে নেন র্যা কিংয়ের দুই নম্বরে থাকা জকোভিচ। প্রায়া তিন ঘন্টার লড়াই শেষে জয়ী হন সার্বিয়ান তারকা।

টুর্নামেন্ট শেষে মেলবোর্নের উদ্দেশে রওনা হয়েছেন টেনিসের পুরুষ এককের শীর্ষ দুই তারকা। ১৬ জানুয়ারি বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম-অস্ট্রেলিয়ান ওপেন মাঠে গড়াবে সেখানে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ