ইংলিশ এফএ কাপের চতুর্থ রাউন্ডে পাড়ি জমিয়েছে আর্সেনাল, লেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যানইউ)।
রবিনসনের গোলে ম্যাচের মিনিট সাতেকের মধ্যে প্রেস্টনের বিপক্ষে পিছিয়ে পড়ে আর্সেনাল। প্রথমার্ধে আর গোল করতে পারেনি কোনো দল।
যদিও বিরতি থেকে ফিরে শুরুতে অ্যারোন র্যা মসি আর পরে অলিভিয়ের জিরুর গোলে ২-১ এর জয় পায় গানাররা।
তৃতীয় রাউন্ডের আরেক ম্যাচে ঘটেছে প্রায় একই ঘটনা। রোমেলু লুকাকুর গোলে এভারটনের বিপক্ষে পিছিয়ে পড়লেও, আহমেদ মুসার জোড়া গোলে ২-১ এ জিতেছে লেস্টার সিটি। জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেডও।
ওয়েইন রুনি, অ্যান্থনি মার্শালের পর, র্যা শফোর্ডের দুই গোলে ৪-০ ব্যবধানের রিডিংকে হারিয়েছে রেড ডেভিলরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: