আবারো ইনজুরিতে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা—ডান হাতের বুড়ো আঙুলের নিচের দিকে হাড়ে চিড় ধরায় ৬ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
রোববার মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বোলিংয়ের সময় নিজের বলে ফিল্ডিংয়ের সময় মাশরাফির হাতের তালুতে ব্যথা পায়। ওভারের শেষ চারটি বলও করতে পারেননি মাশরাফি। এরপর তাকে ড্রেসিংরুমে নিয়ে আঘাত লাগার জায়গায় বরফ দেয়া হয়। তবে চোট গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে নেয়ার পর স্ক্যান করার পর ধরা পড়ে তার ডান হাতের বুড়ো আঙুলের ওপর পাশ ভেঙে গেছে। এজন্য তাকে মাঠের বাইরে থাকতে হবে ৬ থেকে ৮ সপ্তাহ।
একই দিন ফিল্ডিংয়ের সময় চোট পান ইমরুল কায়েসও— ফলে ওপেন করতে পারেননি তিনি। ইনিংসের শুরুর দিকে চার বাঁচাতে গিয়ে ইমরুল খানিকটা ব্যথা পান। এরপর ১২তম ওভারে ক্যাচ ধরতে গিয়ে বাউন্ডারি লাইনের পাশে থাকা বিজ্ঞাপনের এলইডি বোর্ডের ওপর গিয়ে পড়েন। এরপর কাঁধে ভর করে ইমরুল ফিরে যান ড্রেসিংরুমে।
দীর্ঘ ১৬ বছরের এ ক্যারিয়ারে বেশ কয়েকবারই চোটে আক্রান্ত হয়েছেন মাশরাফি তার দুই হাঁটুতে একাধিকবার অস্ত্রোপচার হয়েছে।