খেলা

ইনজুরির কবলে বাংলাদেশ জাতীয় ক্রিকটে দল

ইনজুরির কবলে বাংলাদেশ জাতীয় ক্রিকটে দল
ইনজুরির কবলে বাংলাদেশ জাতীয় ক্রিকটে দল

ইনজুরির কবলে পড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকটে দল। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ইনজুরির পর দলের দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েসের ইনজুরি নিয়েও শংকা তৈরি হয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টির ১৮তম ওভারে মাশরাফির করা ফুলটস বলে সজোরে ব্যাট চালিয়েছিলেন কোরি অ্যান্ডারসন।

ঝাপিয়ে পড়ে বলটি ধরতে গেলে ম্যাশের হাতের তালুতে লাগলে এরপর তিনি আর বল করতে পারেন নি। এক্সরে রিপোর্ট ডান হাতের আঙ্গুলের নিচে চিড়ের কারণে ৪ থেকে ৬ সপ্তাহ মাঠের বাহিরে থাকতে হবে নড়াইল এক্সপ্রেসকে।

এছাড়াও কোরি অ্যান্ডারসনের ক্যাচ ধরতে গিয়ে বাম-হাতে ব্যথা পান তামিম ইকবাল। আর বাউন্ডারি লাইনে ফিল্ডিংয়ের সময় পায়ে চোট পান ইমরুল কায়েস। ৪৮ ঘণ্টা পরে পরীক্ষা করে বোঝা যাবে তাদের আঘাত কতটা গুরুতর।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ