খেলা

স্প্যানিশ লা লিগা: হতাশ করলো বার্সেলোনা

বার্সেলোনা
বার্সেলোনা

স্প্যানিশ লা লিগায় আবারো সমর্থকদের হতাশ করলো বার্সেলোনা— ভিয়ারিয়ালের সঙ্গে ১-১ গোল ড্র করেছে তারা। ফলে ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে নেমে গেছে দলটি।

এক ম্যাচে কম খেলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৪০ পয়েন্ট আর ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে উঠে এসেছে সেভিয়া।

ভিয়ারিয়ালের মাঠে বার্সা বল দখলে রাখলেও গোল আদায় করতে পারেনি প্রথমার্ধে। বিরতির পর ম্যাচের ৫০ মিনিটে নিকোলা সানসোনের গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। সমতায় ফেরার চেস্টা করতে থাকে কাতালানরা। কিন্তু প্রতিপক্ষে ডিফেন্সের কাছে ভেস্তে যায় সবসুযোগ।

অবশেষে ম্যাচের ৯০ মিনিটে লিওনেল মেসি পরাজয়ের হাতে থেকে বাঁচান দলকে। ডি বক্সের বাইরে থেকে ফ্রি কিকে গোল করেন তিনি।

এ বছরের শুরুতে অ্যাথলেতিক বিলবাওয়ের কাছে হেরে বছর শুরু করা বার্সা, বছরের দ্বিতীয় ম্যাচেও হতাশ করেছে দর্শকদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ