চিরপ্রতিদ্বন্ধী লিওনেল মেসিকে পেছনে ফেলে ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।
চারবারের ব্যালন ডি'অর জেতা রোনালদো, এ নিয়ে চতুর্থবার ‘দ্যা বেস্ট ফিফা ম্যানস প্লেয়ার’ পুরস্কার ঘরে তোলেন। এছাড়াও বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন লেস্টার সিটির কোচ ক্লাদিও রানিয়েরি।
বার্সেলোনার লিওনেল মেসি, ফরাসী ফরোয়ার্ড অ্যান্তোনিয় গ্রিজম্যানকে পেছনে ফেলে ফিফা বর্ষসেরা পুরস্কার জেতের ক্রিশ্চিয়ানো রোনালদো।
চারবারের ব্যালন ডি'অর পুরস্কার জেতা ক্রিশ্চিয়ানো রোনালদো, এ বছর রিয়াল মাদ্রিদের হয়ে করেছেন ৪২টি গোল আর দেশের হয়ে করেছেন ১৩টি গোল।
গেলো মৌসুমে লা লিগায় রানার্স আপ হওয়া রিয়াল মাদ্রিদের অধিনায়ক করেছেন ৩৫টি গোল।
এছাড়াও সবাইকে চমকে দিয়ে প্রিমিয়ার লিগের লেস্টার সিটিকে শিরোপা পাইয়ে দেয়া কোচ ক্লাদিও রানিয়েরি পেয়েছেন বর্ষসেরা কোচের পুরস্কার।
এদিকে, বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন যুক্তরাস্ট্রের মিডফিল্ডার কার্লি লয়েড আর বর্ষসেরা গোলের পুরস্কার হিসেবে পুসকার অ্যাওয়ার্ড জিতেছেন মালোয়েশিয়ার মিডফিল্ডার মোহাম্মদ ফাইজ সুবরি।