স্প্যানিশ লা লিগায় ড্র হয়েছে গত রাতের একমাত্র ম্যাচে দু'বার এগিয়ে থেকেও ওসাসুনার সঙ্গে ৩-৩ গোল সমতায় পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে ভ্যালেন্সিয়াকে।
এস্তাদিয়ো আল সাদার স্টেডিয়ামে ম্যাচের ২ মিনিটে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। পাঁচ মিনিট পরেই ওরিয়ল রিয়েরার গোলে সমতায় ফেরে ম্যাচের স্বাগতিক ওসাসুনা। ৪৫ মিনিটের ওসাসুনার স্ট্রাইকার ওরিয়ল রিয়েরার আত্মঘাতী গোলে প্রথমার্ধ্য শেষে ২-১ ব্যবধানে এগিয়ে থাকে দ্যা ওরেঞ্জস।
তবে ৬২ মিনিটে রবার্ট টোরেসের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। ৭৩ মিনিটে মার্টিনের গোলে আবারো এগিয়ে যায় সফরকারীরা। কিন্তু এরপরও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা।
ইনজুরি সময়ে কার্লোসের গোলে দ্যা রেডস'র সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হলো ভ্যালেন্সিয়াকে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: