আগামী ২০২৬ সাল থেকে ৩২ এর জায়গায় ৪৮ দল নিয়ে হবে ফুটবল বিশ্বকাপ।
সুইজারল্যান্ডের জুরিখে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার গভর্নিং কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো সর্বপ্রথম বিশ্বকাপ ফুটবলে দল বাড়ানোর প্রস্তাব করেছিলেন। যা ফিফার গভর্নিং কাউন্সিলে পাস হয়েছে।
এটা কার্যকর হবে ২০২৬ সালের বিশ্বকাপ থেকে। প্রথম পর্বে ১৬টি গ্রুপে খেলবে তিনটি করে দল।
প্রতি গ্রুপের সেরা দুটি দল খেলবে নকআউট পর্বে। ৩২ দিনে মোট ৮০টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ধারণা করা হচ্ছে দল বাড়ানোয় টেলিভিশন স্বত্ব, স্পন্সরশিপ ও টিকিট বিক্রির রাজস্ব থেকে অতিরিক্ত ১ বিলিয়ন ডলার আয় করতে পারবে ফিফা।
তবে, ম্যাচের সংখ্যা বেড়ে যাওয়ায় ফুটবলারদের পারফর্মেন্সে প্রভাব পড়তে পারে বলে এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন অনেকেই।