খেলা

নিউজিল্যান্ডের মাঠে সাদা পোশাকে লড়াই শুরু কাল বাংলাদেশ দলের

  নিউজিল্যান্ডের মাঠে সাদা পোশাকে লড়াই শুরু কাল বাংলাদেশ দলের
নিউজিল্যান্ডের মাঠে সাদা পোশাকে লড়াই শুরু কাল বাংলাদেশ দলের

নিউজিল্যান্ডে কাল-বৃহস্পতিবার থেকে সাদা পোশাকে লড়াই শুরু করবে বাংলাদেশ দল।

ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে কাল ভোর ৪টায়। শতভাগ ফিট হয়েই এ ম্যাচে টাইগার একাদশে ফিরছেন টেস্ট ক্যাপ্টেন মুশফিক।

চোট কাটিয়ে ট্রেন্ট বোল্ট কিউই একাদশে ফেরায় বেসিন রিজার্ভের সবুজ উইকেটে পেস আক্রমণের ধারটা আরো বাড়বে নিউজিল্যান্ডের। ফিরছেন অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলরও।

এদিকে, দুই বছরেরও বেশি সময় পর বিদেশের মাটিতে লাল বলের লড়াইয়ে মুস্তাফিজকে বিশ্রামে রেখেই মাঠে নামছে বাংলাদেশ।

সবশেষ ২০১৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের বাইরে টেস্ট খেলেছিলেন মুশফিকরা। পেস বান্ধব উইকেটে সাদা পোশাকে অভিষেকের অপেক্ষায় আছেন তাসকিন।

রুবেলকে বিশ্রামে পাঠিয়ে সুযোগ দেয়া হতে পারে কামরুল ইসলাম রাব্বিকে। এছাড়া স্পিন অ্যাটাক শক্তিশালী করতে সৌম্যের পরিবর্তে মিরাজকে নেয়া হতে পারে একাদশে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ