খেলা

ক্রিকেট তারকা ওয়াসিম আকরামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ওয়াসিম আকরাম
ওয়াসিম আকরাম

পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ওয়াসিম আকরামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির আদালত।

দেশটির সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পরপর ৩১ বার শুনানিতে অংশ না নেয়ায় এক মামলায় মঙ্গলবার করাচির একটি আদালত তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেছে।

গত বছরের আগস্ট মাসে করাচির বাহাদুরবাদ পুলিশ স্টেশনের কাছে রাস্তায় এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার সঙ্গে দ্বন্দ্বের জেরে ওই মামলা করেছিলেন আকরাম। পরে অবশ্য দুইপক্ষের সমঝোতায় আদালতের বাইরে তা মীমাংসা হয়ে যায়।

ওই মামলায় জামিনযোগ্য পরোয়ানা জারি করে আদালতের বিচারক সাবেক এই ক্রিকেট তারকাকে ১৭ জানুয়ারি আদালতে হাজিরের নির্দেশ দেন। তার উপস্থিতি নিশ্চিত করার ব্যাপারে পুলিশকেও প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, করাচির রাস্তায় এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার গাড়ির সঙ্গে আকরামের গাড়ির সংঘর্ষ হয়। দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সেই সেনা কর্মকর্তা পিস্তল বের করে একটি গুলি করে আকরামকে হুমকি দেন। এই ঘটনার সূত্র ধরে মামলাটি করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ