ওয়েলিংটন টেস্টে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।
এ পর্যন্ত সফরকারিদের সংগ্রহ ২ উইকেটে ১৪৫ রান। আজ সাদা পোশাকে অভিষেক হয়েছে টাইগার পেসার তাসকিন ও শুভাশিষের। তৃতীয় পেসার হিসেবে বাংলাদেশ একাদশে আছেন কামরুল ইসলাম রাব্বি।
বেসিন রিজার্ভের সবুজ উইকেটে মাত্র ১ রান করে, চতুর্থ ওভারে টিম সাউদির বলে ট্রেন্ট বোল্টের তালুবন্দী হন ইমরুল। অন্যপ্রান্তে আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন তামিম।
নিউজিল্যান্ডের মাটিতে ছয় টেস্ট ইনিংসে নিজের চতুর্থ ফিফটি করে অবশ্য ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ৫৬ রান করে পঞ্চদশ ওভারে বোল্টের লেগ বিফোরের ফাঁদে পড়েন এই বাঁহাতি ওপেনার।
এরপর মাহমুদুল্লাহ-মুমিনুলের জুটিতে শতরানের কোটা পেরোয় বাংলাদেশ। মাঝে বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা। বৃষ্টি থামলে মাঠে নেমেই ফিফটি করেন মুমিনুল। ২৬ রান করে বিদায় নেন মাহমুদুল্লাহ।
ব্যক্তিগত ৬৮ রানে মুমিনুল আর ৫ রান করে সাকিব যখন ক্রিজে, তখন আলোর অভাবে দিনের খেলা সমাপ্ত ঘোষণা করা হয়।