খেলা

ওয়েলিংটন টেস্ট: সাকিবের প্রথম ডাবল সেঞ্চুরি

ওয়েলিংটন টেস্ট: সাকিবের প্রথম ডাবল সেঞ্চুরি
ওয়েলিংটন টেস্ট: সাকিবের প্রথম ডাবল সেঞ্চুরি

সাকিবের কীর্তির অনন্য নৈপুন্য দেখা গেল ওয়েলিংটন টেস্টে। ক্যারিয়ারে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরি হাঁকালেন তিনি। ২১৭ রানের ইনিংস খেলে বাংলাদেশের ব্যক্তিগত সবোর্চ্চ রানের ইতিহাসও গড়লেন সাকিব। সেই সঙ্গে লিজেন্ড অলরাউন্ডার হওয়ার কাতারে নিজেকে এগিয়ে নিলেন আরও একধাপ।

টেস্টে ব্যাটিংয়ে ৩ হাজার রান আর বোলিংয়ে দেড়শোরও বেশি উইকেট নেয়ার ছোট্ট অভিজাত ক্লাবের সদস্য এখন তিনি। শুধু তাই নয় সাদা পোশাকে বাংলাদেশের সর্বোচ্চ জুটিতেও মুশফিকের পাশাপাশি দেখা যাবে তার নাম।

অবশেষে টেস্ট ক্যারিয়ারে ডাবল সেঞ্চুরির দেখা পেলেন সাকিব। আট বছরের ক্রিকেট ক্যারিয়ারে দীর্ঘদিন ধরে রেখেছিলেন টেস্টে শীর্ষ অলরাউন্ডারের স্থান। গড়েছেন আরও নানা কীর্তি। তবে বোলিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিলেও ব্যাটে সাকিবের ছন্দের দেখা মেলে না অনেকদিন। শেষমেষ রান পেলেন ওয়েলিংটনের সবুজ পিচে। মুশফিক-তামিমের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে দুশো রানের ইনিংস খেলে।

২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্টে শেষবার পঞ্চাশ পেরনো ইনিংস খেলেছিলেন সাকিব। এরপরের পাঁচ টেস্টে সর্বোচ্চ ৪৭ রানের একটি ইনিংস খেলেছেন তিনি।

ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিন ব্যক্তিগত ৫ রান নিয়ে শুরু করেছিলেন সাকিব। ইনিংসের শুরুতে উইকেটের পেছনেই শট খেলার আধিক্য ছিল তার। তবে ধীরে ধীরে ওয়াগন হুইলের গ্রাফ মাঠের সর্বত্র ছড়িয়ে দেন। ক্রিকেটের টেক্সটবুক শটে শতকের পর দ্বিশতকটাও হাঁকালেন অবিশ্বাস্য সাবলীল দক্ষতায়।

৩১টি চারে ৭৯ স্ট্রাইক রেইটে থামেন ২১৭ রান করে। ওয়েলিংটনের দমকা হাওয়া আর সবুজ উইকেটের চোখ রাঙানী উপেক্ষা করে ডাবল সেঞ্চুরি হাঁকানো সহজ কথা না। তাইতো অবিস্মরনী ইনিংসের সাক্ষী কিউই দলের প্রায় প্রত্যেক সদস্য অভিনন্দন জানাতে ভোলেননি সাকিবকে।

শুধু দুশো রানের রেকর্ড নয়, তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ৩০০০ রান ও প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৩০০০ রান এবং ১৫০ উইকেটের এলিট ক্লাবেও জায়গা করে নিলেন তিনি। বিশ্বে এই কৃতিত্ব আছে হাতে গোনা কজনের। সোবার্স-বোথামদের কাতারে এখন নাম থাকবে সাকিবেরও।

এছাড়াও বাংলাদেশের টেস্ট ইতিহাসে ওয়েলিংটন থাকবে সবার ওপরে। সর্বোচ্চ ৩৫৯ রানের জুটি গড়ে মুশফিক-সাকিব, ভেঙেছেন তামিম-ইমরুলের ৩১২ রানের আগের রেকর্ডটিও। সেই সঙ্গে পঞ্চম উইকেটে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়েছেন এ দুজন। সবমিলিয়ে ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনটি পুরোটাই ছিল সাকিবের ইতিহাস গড়ার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ