খেলা

ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিন শেষে আধিপত্য বাংলাদেশের

ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিন শেষে আধিপত্য বাংলাদেশের
ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিন শেষে আধিপত্য বাংলাদেশের

সাকিব-মুশফিক কীর্তিতে বেসিন রিজার্ভে স্বপ্নের মতো একদিন কাটলো বাংলাদেশের ক্রিকেটে। নতুন নতুন মাইলফলকে উড়লো টাইগার ক্রিকেটের গৌরবের পতাকা।

একদিনে ৩৮৮ রান, সাকিবের ২১৭ রানের ডবল আর মুশফিকের ১৫৯ রানের শতকের সুবাদে ৩৫৯ রানের রেকর্ড জুটিতে ভর করে দ্বিতীয় দিনে টাইগাররা গড়েছে রানের পাহাড়। ৭ উইকেটে ৫৪২ রান নিয়ে ওয়েলিংটন টেস্টের লাগাম এখন ধরে রেখেছে বাংলাদেশ।

আগের দিন বৃষ্টির বাগড়ায় খেলা হয়েছিলো মাত্র ৪০ ওভার ২ বল। ৫ রান সাকিব আল হাসান আর ৬৪ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেন মুমিনুল হক। টিম সাউদির শিকার হয়ে মুমিনুল ফিরে গেলে অধিনায়ক মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

নিউজিল্যান্ডের কন্ডিশনে বাংলাদেশের জন্য যে টেস্ট ক্রিকেটকে মনে করা হচ্ছিলো দুর্বোধ্য ওয়েলিংটনে সেই টেস্টেই সাকিব আর মুশফিকুর রহিমের ব্যাটে রাজত্ব করেছে বাংলাদেশ।

টেস্টে দুজনেই সেঞ্চুরি পেয়েছেন দুবছর পর। সাকিব তুলে নেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ৩০০০ রান ও প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৩০০০ রান এবং ১৫০ উইকেটের এলিট ক্লাবেও জায়গা করে নেন তিনি।

এ দুজনে মিলে যোগ করেন ৩৫৯ রান। যা বাংলাদেশের পক্ষে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি। ২০১৫ সালে খুলনা টেস্টে তামিম-ইমরুলের গড়া ৩১২ রানের জুটির রেকর্ড ভেঙে দিয়েছেন তারা। শুধু বাংলাদেশের নয়, সাকিব-মুশফিকের ৩৫৯ রানের জুটিটা এখন টেস্ট ইতিহাসের পঞ্চম উইকেট জুটিতে চতুর্থ সর্বোচ্চ।

নিউজিল্যান্ডের মাঠে এটি সফরকারী দলগুলোর যে কোনো উইকেট জুটিতে নতুন রেকর্ডও। সাকিব-মুশফিক ভেঙেছেন ৪৪ বছরের পুরনো রেকর্ড। ১৯৭৩ সালে ডানেডিনে চতুর্থ উইকেটে ৩৫০ রান যোগ করেছিলেন পাকিস্তানের আসিফ ইকবাল ও মুশতাক মোহাম্মদ। সেটিই ছিলো নিউজিল্যান্ডে কোনো বিদেশি দলের সর্বোচ্চ জুটি।

সাকিব আল হাসানের অনবদ্য ২১৭ আর মুশফিকুর রহিমের ১৫৯ রানের মহাকাব্যিক ইনিংসে ভর করে ওয়েলিংটন টেস্টে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ৫৪২ রান যোগ হয়েছে বাংলাদেশের স্কোরবোর্ডে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ