নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথমবারের মতো লিড নিয়েছে বাংলাদেশ।
ওয়েলিংটন টেস্টে কিউইদের প্রথম ইনিংসে ৫৩৯ রানে বেধে ফেলে ১২২ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করেছে টাইগাররা। তবে দিনশেষে ইমরুলের ইনজুরি আর ৬৬ রান তুলতে ৩ উইকেট হারিয়ে খুশির জোয়ারে ভাটা পড়েছে মুশফিকদের।
বেসিন রিজার্ভে ৩ উইকেটে ২৯২ রান নিয়ে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যানকেই আউট করেন সাকিব। নিকোলস ৫৩ ও ল্যাথাম ১৭৭ রান করে ফিরে যান। মাঝে গ্র্যান্ডহোমকে বিদায় করে অভিষেক টেস্টে নিজের প্রথম উইকেটের দেখা পান শুভাশিষ।
এরপর ওয়াটলিং-স্যান্টনারের জুটিতে ব্যবধান কমিয়ে নেয় কিউইরা। একই ওভারে ওয়াটলিং ও সাউদিকে সাজঘরের পথ দেখিয়ে দলকে ম্যাচে ফেরান মাহমুদুল্লাহ। ৭৩ রান করে স্যান্টনার বিদায় নিলে ৫৩৯ রানে থামে কিউইদের প্রথম ইনিংস।
৫৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের শুরুটা ভালোই হয় বাংলাদেশের। যদিও ইমরুলের আহত হওয়া আর এরপর দ্রুত তামিম, মাহমুদুল্লাহ আর মিরাজের বিদায়ে লিড স্বত্ত্বেও দিনশেষে চাপটা বাংলাদেশের ওপর।
এর আগে, প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৯৫ রান করেছে বাংলাদেশ।