খেলা

ইমরুলের রেকর্ডের পর ব্যাটিং নিয়ে অনিশ্চিত

ইমরুলের রেকর্ডের পর ব্যাটিং নিয়ে অনিশ্চিত
ইমরুলের রেকর্ডের পর ব্যাটিং নিয়ে অনিশ্চিত

হঠাৎ করেই ঠেকার কাজ চালাতে গিয়ে রেকর্ড বইয়ে নাম তুললেন ইমরুল কায়েস। ব্যাটসম্যান ইমরুল রেকর্ড গড়লেন উইকেটকিপার হিসেবে, বিষয়টি একটু ভাবনার বটে।

এদিকে, দ্বিতীয় ইনিংসে মুমিনুল হক ও মাহমুদউল্লাহরা যখন ব্যাট করছিলেন, ড্রেসিংরুমে প্যাড পরে বসেছিলেন মুশফিকুর রহিম। বাংলাদেশের সমর্থকদের মনেও একটি স্বস্তির হাওয়া এসে লাগে।

চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার বলেন, মুশফিক ব্যাট করতে পারবেন। কিন্তু শঙ্কা আছে ইমরুল কায়েসকে নিয়ে। আহত (অবসর) হয়ে স্ট্রেচারে করে মাঠের বাইরে চলে যাওয়া এ ওপেনার আবার ব্যাট করতে পারবেন কি না— তা নিয়ে এজন্য আরো অপেক্ষা করতে হবে।

চোটের কারণে উইকেটের পেছনে মুশফিক ছিলেন না। দুই দিনে ১৪৮.২ ওভার কিপিং করেছেন ইমরুল। আর তাতেই ঠেকা কাজ চালাতে এসে রেকর্ড গড়লেন তিনি।

মুশফিকুর রহিমের চোটে ওয়েলিংটন টেস্টে কিপিং করতে বাধ্য হচ্ছেন ইমরুল। উইকেটের পেছনে নিয়েছেন পাঁচ-পাঁচটি ক্যাচ। টেস্ট ইতিহাসে এই প্রথম ইনিংসে ৫ ক্যাচ নিলেন কোনো বদলি কিপার!

এরপর ওপেনিংয়ে ব্যাট করতে নামেন, ট্রেন্ট বোল্টকে চার মেরে ইমরুল শুরুটাও ভালো করেন। হঠাৎই চোটের ধাক্কা—তামিমের সঙ্গে একটি রান শেষ করতে গিয়ে ডাইভ দিয়েছিলেন। এরপরই মাটিতে শুয়ে পড়েন, সঙ্গে সঙ্গে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে।

ইমরুলকে এক্স-রে করানো হয়েছে তবে এক্স-রেতে কিছু ধরা পড়েনি। তবে বাঁ ঊরুতে ব্যথা পেয়েছেন। পরে তার আলট্রাসাউন্ড করানো হবে। এরপরই জানা যাবে চোট কতটা গুরুতর এবং আবার ব্যাটিংয়ে ফিরতে পারবেন কি না। ২৪ রানে ‘আহত অবসর’ ইমরুলের অপ্রত্যাশিত বিদায়ের পর ছোটখাটো একটা মড়কই লেগে যায় বাংলাদেশের ইনিংসে।

প্রথম ইনিংসের ঠিক বিপরীত চিত্র তুলে ধরে মাত্র ১৬ রানের ব্যবধানে আউট তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও ‘নাইটওয়াচম্যান’ মেহেদী হাসান মিরাজ। ৩ উইকেটে ৬৬ রান তুলে চতুর্থ দিন শেষ করা বাংলাদেশের লিড মাত্র ১২২ রানের। এই অবস্থায় ইমরুল ব্যাট করতে না পারাটা বড় এক সমস্যা হয়েই দেখা দিতে পারে বাংলাদেশের সামনে।

বাংলাদশের হয়ে ইনিংসে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ডও স্পর্শ করেন ইমরুল। এর আগে দুই দফায় ইনিংসে পাঁচ বার ডিসমিসাল করেছিলেন মুশফিক। ২০১০ সালে ভারতের বিপক্ষে মিরপুরে ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয়।

আগের দিন জিত রাভালের ক্যাচ নিয়ে ইমরুলের শুরু। পরে নিয়েছেন কেন উইলিয়ামসনের ক্যাচ। চতুর্থ দিনে তার গ্লাভসে জমা পড়েছে কলিন ডি গ্র্যান্ডহোমের ক্যাচ। বিজে ওয়াটলিংয়ের ক্যাচটি তো ছিল অসাধারণ। লেগ স্টাম্পের বাইরে মাহমুদউল্লাহর বাজে বলটিতে যেভাবে ক্যাচ নিয়েছেন, সেটি গর্বিত করবে কোনো বিশেষজ্ঞ কিপারকেও।

যার বলে নিয়েছিলেন প্রথম ক্যাচ, সেই কামরুল ইসলাম রাব্বির বলে নিল ওয়েগনারের ক্যাচ নিয়ে পূর্ণ করেছেন পঞ্চম ডিসমিসাল।

২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে খুলনায় মুশফিকের চোটেই ১২০ ওভার কিপিং করেছিলেন ইমরুল। তবে সেবার ছিল না কোনো ডিসমিসাল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ