খেলা

ওয়েলিংটন টেস্ট: হারতেই হলো বাংলাদেশকে

ওয়েলিংটন টেস্ট: হারতেই হলো বাংলাদেশকে
ওয়েলিংটন টেস্ট: হারতেই হলো বাংলাদেশকে

ওয়েলিংটন টেস্টে হারতেই হলো বাংলাদেশকে। কেইন উইলিয়ামসন ও রস টেইলর জুটিতে বাংলাদেশের দেয়া ২১৭ রানের টার্গেট সহজেই পেরিয়ে যায় নিউজিল্যান্ড।

এর আগে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৬০ রানে থামে সফরকারিদের ইনিংস। আগামী শুক্রবার ক্রাইস্ট চার্চে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দুই দল।

যে ম্যাচে জয়ের রঙিন স্বপ্ন ডালপালা মেলেছিল প্রাপ্তি হিসেবে তা থেকে ড্র'ও পেল না বাংলাদেশ। বরং ইনিংস ঘোষণা করেও প্রথমবারের মতো হারের লজ্জা পেল টাইগাররা।

৩ উইকেটে ৬৬ রান নিয়ে মমিনুল হকের সঙ্গে পঞ্চম দিনের খেলা শুরু করেন সাকিব। ইমরুল আর মুশফিক চোট পাওয়ায় প্রয়োজনের দাবি বেড়েছিল এ দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের কাছে। প্রয়োজনের দারুণ সময়ে অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েও সাকিব-মমিনুলের বাজে শটে আউট হওয়াটা ছিল হতাশাজনক।

এরপরের গল্প বাংলাদেশ দলপতির বীরত্বের। একের পর এক বাউন্সার সামলে ম্যাচ বাঁচাতে লড়ছিলেন ইনজুরিতে আক্রান্ত মুশফিক। ব্যথা পাওয়া আঙুলে পেয়েছেন নতুন করে আঘাত। তবে টিম সাউদির বাউন্সার হেলমেটে লাগলে মাঠ ছেড়ে যেতে হয় হাসপাতালে।

তবে, স্বস্তির বিষয় হাসপাতালে পরীক্ষা-নীরিক্ষা আর প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ হয়েই দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।

মুশফিকের পর ইনিংস বাঁচানোর দায়িত্ব পড়ে সাব্বির রহমানের ওপর। ব্যাক টু ব্যাক ফিফটি করে দলের লিড বাড়ান তিনি। ফিরে যান ৫০ রানে।

এরপর বাঁ উরুর চোট নিয়েই মাঠে নামেন ইমরুল কায়েস। অপরাজিত ৩৬ রানে মাঠ ছাড়েন। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ থামে ১৬০ রানে।

প্রথম ইনিংসে পাওয়া ৫৬ রানের লিডের ফলে ব্ল্যাক ক্যাপসদের টার্গেট হয় ২১৬। ২১৭ রানের টার্গেটে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডকে শুরুতেই চাপে ফেলেন মেহেদি হাসান মিরাজ। ফেরান দুই ওপেনার ল্যাথাম ও জিত রাভালকে।

তবে রস টেইলর ও কেইন উইলিয়ামসনের ১৬৩ রানের জুটি ম্যাচ জিতিয়ে দেয় ব্ল্যাক ক্যাপসদের। ক্যারিয়ারের ১৫ তম সেঞ্চুরি করেন কিউই ক্যাপ্টেন।

দিনের খেলা আর দশ ওভারের মতো বাকি ছিল। হারের পোস্ট মর্টেমে একটি বিষয় পরিষ্কার। তা হলো প্রথম ইনিংসে বাংলাদেশের ইনিংস ঘোষণা দেয়াটা। প্রথম ইনিংসে সবগুলো উইকেটের বিনিময়ে আরও বেশ কিছু রান যদি যোগ করা যেত তাহলে এ ম্যাচের ফলাফলটাও হয়ত অন্যরকম হতে পারত। আগামী শুক্রবার ক্রাইস্টচার্চে সিরিজের শেষ টেস্ট খেলতে নামবে দুই দল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ