কক্সবাজারে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলকে ১০ রানে হারিয়েছে বাংলাদেশ। টাইগ্রেসদের দেওয়া ১৩৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে, ৩১ ওভার ২ বলে ১২৬ রানে অলআউট হয় প্রোটিয়ারা। এ ম্যাচে হারলেও সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।
শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে, টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু করে বাংলাদেশ নারী দল। রুমানা আহমেদ ২৮ এবং শারমিন সুলতানা ও নিগার সুলতানা করেন ২১ রান। তবে মিডল অর্ডার ও টেল এন্ডার ব্যাটাররা দ্রুত বিদায় নিলে ৪৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৬ রান করে বাংলাদেশ।
জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তবে, লিজেল লি ৪৬ ও ভ্যান নি কার্ক করেন ৪২ রান।
এছাড়া অন্য সব ব্যাটাররা ব্যর্থ হলে ৩১ ওভার ২ বলে ১২৬ রানে অলআউট হয় সফরকারীরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: