ইনজুরি সমস্যা বেশ ভালোই ভোগাচ্ছে বাংলাদেশ জাতীয় দলকে— ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে নাও খেলতে পারেন টাইগার ক্যাপ্টেন মুশফিকুর রহিম। ওয়েলিংটনের হাসপাতালের চিকিৎসকরা মুশফিককে অন্তত তিন থেকে চার সপ্তাহ বিশ্রামে থাকতে বলেছেন।
সোমবার ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সময় টিম সাউদির একটি বাউন্সারে মাথায় আঘাত পান মুশফিক। এছাড়াও তাঁর বাঁ হাতের বুড়ো আঙ্গুলে সূক্ষ চিড় ধরা পড়েছে। যা সারতেও বেশ কিছুদিন সময় লাগবে।
বাংলাদেশ দলের ফিজিও ডিন কনওয়ে জানিয়েছেন মুশফিকের দ্বিতীয় টেস্ট খেলার সম্ভাবনা কম। এছাড়াও শঙ্কা আছে ওপেনার ইমরুল কায়েসকে নিয়েও। ক্রাইস্টচার্চে আলট্রাসাউন্ড পরীক্ষার পর তাঁর অবস্থা সম্পর্কে জানা যাবে।
এদিকে, নেটে বল করলে কোমরে ব্যথা পাচ্ছেন পেসার মুস্তাফিজুর রহমান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: