ইতালিয়ান সিরি আ'য় একটি লাল কার্ড ও দুই পেনাল্টির টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে তোরিনোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে এসি মিলান। ১৯ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বর স্থান ধরে রেখেছে এসি মিলান।
আন্দ্রে বেলোত্তির গোলে শুরুতে এগিয়ে যায় স্বাগতিক তুরিনো। কিছুক্ষণ পর ব্যবধান বাড়িয়ে নেন মার্কো বেনাসি। অ্যাডাম জ্যাজিক পেনাল্টি মিস না করলে প্রথমার্ধেই ৩-০তে এগিয়ে যেতে পারতো তুরিনো।
দ্বিতীয়ার্ধে এক গোল শোধ করেন এসি মিলানের আন্দ্রে বার্তোলাচ্চি। ৬০ মিনিটে পেনাল্টি পেয়ে খেলায় সমতা ফেরাতে ভুল করেননি কার্লোস বাক্কা।
শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র'তে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: