এইচএফকাপের জন্য স্বল্প মেয়াদের জন্য চুক্তি করা হয়েছিলো কোচ আলিভার কাটর্জের সঙ্গে তবে এবার এ জার্মান কোচের সঙ্গে দীর্ঘমেয়দী চুক্তির মেয়াদ বাড়ানোর ইঙ্গিত দিয়েছে ফেডারেশন। অবশ্য এসব নিয়ে মোটেও ভাবছেন না কোচ অলিভার কার্টজ।
মাঠে ঠিকমতো কোচিং করানো আর ম্যাচে খেলোয়াড়দের সাফল্য এনে দেয়াটাই তার মূল লক্ষ্য।
এদিকে, জিমি-চয়নদের অনুশীলনের ভাষাই বলে দিচ্ছে কতটা উজ্জীবিত খেলোয়াররা— কয়েকমাস আগে এইচএফ কাপ হকিতে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ হকি দল।
এর আগে ২০০৮ ও ২০১২ সালে এইচএফকাপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ দল। আবারো নতুন মিশন জাহিদ-অসীমদের সামনে। এ বছরের মার্চে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড হকি লীগের রাউন্ড-টু'এর খেলা।
তারই প্রস্তুতিতে বিকেএসপিতে ঘাম ঝরাচ্ছেন এইচএফ কাপের তিন বারের চ্যাম্পিয়ানরা।
অনূর্ধ্ব-১৮ দলের পাশাপাশি সিনিয়রদের নিয়ে গড়া ২৮ সদস্যের দলের ২১ জন নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন হেড কোচ আলিভার কার্টজ।
এইচএফ কাপের আগে জাতীয় দলের কোচ হিসেবে মাত্র ৩ মাস দায়িত্ব পালন করেছেন তিনি। প্রথম অ্যাসাইমেন্টে সফল হওয়ায় আসন্ন টুর্নামেন্টেও তাকে রাখা সিদ্ধান্ত নিয়েছে হকি ফেডারেশন।
আর কোচ বলছেন, খুব শিগগিরই এ বিষয়ে ফেডারেশন কর্তাদের সঙ্গে চূড়ান্ত আলোচনা হবে তার।
২২ জানুয়ারি পর্যন্ত বিকেএসপিতে ক্যাম্প করবে জাতীয় হকি দল।