স্প্যানিশ লা লিগায় মালাগাকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদ।
ঘরের মাঠ লা রোজালেদায় স্বাগতিক সমর্থকদের হতাশ করে মালাগা। প্রথমার্ধে দু দলের কেউই গোল করতে পারেনি। বিরতির পর প্রথম লক্ষ্যভেদ করেন রিয়াল সোসিয়েদাদের ইনিগো মার্টিনেজ। কিছুক্ষণ পর ব্যবধান দ্বিগুন করেন হুয়ানমি।
শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল সোসিয়েদাদ। এ জয়ে ১৮ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে উঠেছে সোসিয়েদাদ।
আর সমান খেলায় ২১ পয়েন্ট নিয়ে তালিকার ১৩ নম্বরেই থাকলো মালাগা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: