বাংলাদেশকে টপকে ওয়ানডে র্যা ঙ্কিংয়ে উপরে উঠার সম্ভবনা রয়েছে পাকিস্তানের।
অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে যদি অজিদের হারাতে পারে পাকিস্তান তাহলে আট থেকে সাত নম্বরে উঠে যাবে তারা।
সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারানোয় পাকিস্তানের রেটিং পয়েন্ট দাঁড়ায় ৯০ যা বাংলাদেশের চেয়ে এক কম।
ফলে সিরিজের তৃতীয় ওয়ানডেতে অজিদের হারালে বাংলাদেশকে টপকে সাত নম্বরে উঠে যাবে তারা।
প্রায় দেড় বছর আগে পাকিস্তানকে টপকে র্যা ঙ্কিংয়ে আট নম্বরে উঠে বাংলাদেশ দল।
সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ায় র্যা ঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের।
তবে ২০১৬ সালে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র্যা ঙ্কিংয়ে সাত নম্বরে থাকায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে কোনো বাধা নেই মাশরাফি বাহিনীর।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: