খেলা

ক্যারিয়ারে সেরা র‌্যাংকিংয়ে সাকিব

সাকিব আল হাসান
সাকিব আল হাসান

নিউজিল্যান্ডের ওয়েলিংটন টেস্টে বিপক্ষে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি (২১৭) হাঁকিয়ে ক্যারিয়ার সেরা র্যাং কিংয়ে দাঁড়িয়ে রইল বাংলাদেশের সাকিব আল হাসান।

আইসিসির সর্বশেষ টেস্ট ব্যাটিং র্যাং কিংয়ে আট ধাপ এগিয়ে ২৩ নম্বরে জায়াগায় বসলো বিশ্বসেরা এ তারকা। বেসিন রিজার্ভে তার ইনিংসটি ছিল বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

একই ম্যাচে ১৫৯ রান করে ১০ ধাপ এগিয়ে ৩৫তম হয়েছেন দলের অধিনায়ক মুশফিকুর রহিম। যেখানে সাকিবের সঙ্গে তিনি পঞ্চম উইকেট জুটিতে দেশের সর্বোচ্চ ৩৫৯ রানের রেকর্ড জুটি গড়েন। সাকিব ও মুশফিকের রেটিং পয়েন্ট যথাক্রমে ৬৫৯ ও ৫৭২।

তবে বাংলাদেশিদের মধ্যে ব্যাটিং র্যাং কিংয়ে সবচেয়ে এগিয়ে তামিম ইকবাল। সদ্য শেষ হওয়া টেস্টে একটি হাফসেঞ্চুরি করায় দুই ধাপ এগিয়ে ৬৬৬ পয়েন্ট নিয়ে ২০তম বাঁহাতি এ ওপেনার। আর সমান একটি হাফসেঞ্চুরি করা মুমিনুল হক এক ধাপ এগিয়ে ৬৩৬ পয়েন্ট নিয়ে ২৮তম স্থানে আছেন। তবে বোলিংয়ে আগের ১৫তম স্থানেই অনড় রয়েছেন সাকিব।

এদিকে ওয়েলিংটনের দুদিন আগে জোহার্নেসবার্গে শেষ হয়েছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার তিন ম্যাচ টেস্টের শেষ ম্যাচ। লঙ্কানদের হোয়াইটওয়াশ করা ওই ম্যাচে সেঞ্চুরির দেখা পান হাশিম আমলা। এ ম্যাচটি ডানহাতি তারকা এ ব্যাটসম্যানের ছিল শততম টেস্ট। যেখানে ইতিহাসে অষ্টম ব্যাটসম্যান হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করেন তিনি।

আর ২০১৬ সাল বাজে কাটলেও এ একটি সেঞ্চুরিই তাকে বেশ এগিয়ে দিয়েছে। চার ধাপ এগিয়ে র্যাং কিংয়ে ষষ্ঠস্থানে চলে আসেন অভিজ্ঞ এ তারকা। আর পুরো সিরিজে দারুণ বোলিং করে ক্যারিয়ার সেরা র্যাং কিংয়ে পৌঁছে যান প্রোটিয়া ফাস্ট বোলার কেগিসো রাবাদা। তিনি তিন ধাপ এগিয়ে পঞ্চমস্থানে এসে পেছনে ফেলেন স্বদেশী তারকা ডেল স্টেইনকে। স্টেইন অবশ্য বর্তমানে ইনজুরির কারণে মাঠের বাইরে।

আইসিসি টিম র্যাং কিংয়ে কোনো ধরনের পরিবর্তন হয়নি। ওয়েলিংটনে বাংলাদেশ হারলেও কোনো পয়েন্ট খোয়ায়নি। এছাড়া নিউজিল্যান্ডেরও কোনো পয়েন্ট অর্জন হয়নি। তিনে থাকা প্রোটিয়ারা আগের অবস্থানে থাকলেও চার পয়েন্ট অর্জন করেছে। আর শ্রীলঙ্কা চার পয়েন্ট হারিয়েছে।

আইসিসি টিম র্যাং কিং:

১. ভারত ১২০

২. অস্ট্রেলিয়া ১০৯

৩. দক্ষিণ আফ্রিকা ১০৭ (+৪)

৪. ইংল্যান্ড ১০১

৫. পাকিস্তান ৯৭

৬. নিউজিল্যান্ড ৯৬

৭. শ্রীলঙ্কা ৯২ (-৪)

৮. ওয়েস্ট ইন্ডিজ ৬৯

৯. বাংলাদেশ ৬৫

১০. জিম্বাবুয়ে ৫

আইসিসি শীর্ষ টেস্ট ব্যাটসম্যান র্যাং কিং:

১. স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)

২. বিরাট কোহলি (ভারত)

৩. জো রুট (ইংল্যান্ড)

৪. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)

৫. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)

৬. হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা)

৭. আজহার আলী (পাকিস্তান)

৮.ইউনুস খান (পাকিস্তান)

৯.কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)

১০.এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)

আইসিসি শীর্ষ টেস্ট বোলার র্যাং কিং:

১. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)

২. রবীন্দ্র জাদেজা (ভারত)

৩. জস হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)

৪. রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা)

৫. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)

৬. ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা)

৭. জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)

৮. স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড)

৯. ভারনন ফিল্যান্ডার (দক্ষিণ আফ্রিকা)

১০. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)

আইসিসি শীর্ষ টেস্ট অলরাউন্ডার র্যাং কিং:

১. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)

২. সাকিব আল হাসান (বাংলাদেশ)

৩. রবীন্দ্র জাদেজা (ভারত)

৪. বেন স্টোকস (ইংল্যান্ড)

৫. মঈন আলী (ইংল্যান্ড)

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ