খেলা

দ.আফ্রিকা নারী দলের কাছে হারলো বাংলাদেশ

বাংলাদেশ নারী ক্রিকেট দল
বাংলাদেশ নারী ক্রিকেট দল

সমতায় ফিরতে পারলো না বাংলাদেশের নারী ক্রিকেট দল— কক্সবাজারে চতুর্থ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার কাছে ৮৪ রানে হেরেছে তারা। সেই সঙ্গে এক ম্যাচ বাকী থাকতেই, ৩-১ এ সিরিজও হাতছাড়া হয়েছে টাইগ্রেসদের। ২৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫৭ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা।

শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে, শুরুতেই দুই প্রোটিয়া ওপেনার লাইজেল লি ও আন্দ্রিয়া স্টেইনকে আউট করেন খাদিজা ও জাহানার। তবে মিগনন ডু প্রিজ ও ক্লোয়ি ট্রায়নের ৭৪ রানের জুটিতে বিপদ সামলে ওঠে সফরকারিরা।

ট্রায়ন ৪৭ ও মিগনন ৭৯ রান করেন। এ দুজনের ব্যাটে ভর করে ৭ উইকেটে ২৫১ রান করে দক্ষিণ আফ্রিকা নারী দল। জবাবে ফারজানা হক ৬৭ ও সালমা খাতুন ৩০ রান করলেও অন্যরা রানরেট বাড়াতে পারেননি।

৫০ ওভার খেললেও সবকটি উইকেটের বিনিময়ে ১৫৭ রান তোলে বাংলাদেশ। ৯৪ রানে জিতে প্রোটিয়া নারীরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ