খেলা

ফাস্টবোলাররা লম্বা স্পেলে বোলিং করে অভ্যস্ত নয়

হাথুরুসিংহে
হাথুরুসিংহে

বাংলাদেশের পেস-আক্রমণ অনভিজ্ঞ হওয়ায় অল্প বিরতি দিয়ে ২টি টেস্টে ভালো ক্রিকেট খেলা কষ্টকর বলে দাবি করেছেন প্রধান কোচ হাথুরুসিংহে। ফাস্টবোলাররা লম্বা স্পেলে বোলিং করে অভ্যস্ত না বলেও ধারণা তার।

বুধবার নিউজিল্যান্ডে এক সাক্ষাতকারে টাইগারদের লঙ্কান কোচ এসব কথা জানান।

ওয়েলিংটনে তাসকিন, শুভাশিষ ও কামরুল, তিন পেসার মিলে প্রায় একশ ওভার বোলিং করে সাত উইকেট নিয়েছেন। ক্রাইস্টচার্চ টেস্টের আগে মাত্র তিনদিন বিশ্রাম পেয়েছেন তিন টাইগার সিমার।

ওয়েলিংটন টেস্টে অভিষেক হওয়া তাসকিন সবশেষ চার বছর আগে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছিলেন। কামরুল ও আরেক অভিষিক্ত শুভাশিষ প্রথম শ্রেণীতে নিয়মতি বোলিং করলেও, বাংলাদেশের স্পিন বান্ধব উইকেটে বেশিরভাগ সময়ই তাদের লম্বা স্পেলে বোলিং করতে হয় না।

তাই ক্রাইস্টচার্চের কন্ডিশন টাইগার বোলারদের অনুকূলে হলেও, অভিজ্ঞতার অভাবে তাসকিনদের শারীরিক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করেন হাথুরুসিংহে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ