খেলা

ভালো খবর নেই মুশফিক-ইমরুলের চোটের ব্যাপারে

ইমরুল-মুশফিক
ইমরুল-মুশফিক

ক্রাইস্টচার্চ থেকেও মুশফিক-ইমরুলের চোটের ব্যাপারে ভালো খবর পাওয়া যায়নি। মঙ্গলবার ওয়েলিংটন থেকে ক্রাইস্টচার্চে পৌঁছেছে দল।

ঘাড়ের ইনজুরি গুরুতর না হলেও, আঙ্গুলে ধরা পড়া সূক্ষ্ণ চিড়টাই বাধা হয়ে দাঁড়িয়েছে মুশফিকের জন্য। আঙ্গুলের চোটের কারণে বাংলাদেশের টেস্ট অধিনায়কের ক্রাইস্টচার্চে খেলার সম্ভাবনাও নেই বললেই চলে।

ওয়েলিংটন টেস্টের পঞ্চম দিন মুশফিকের ঘাড়ে টিম সাউদির বাউন্সারের আঘাতটা বড় ক্ষতি করতে পারেনি। কিন্তু দ্বিতীয় দিন ওয়্যাগনারের বল লেগে আঙ্গুলে যে চোট লেগেছে তাতেই বিপদ বেড়েছে টাইগারদের।

নিউজিল্যান্ডের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিন থেকে চার সপ্তাহ বিশ্রামে থাকতে হবে মুশফিকের। সেক্ষেত্রে শুধু ক্রাইস্টচার্চ টেস্ট নয়, ৯ ফেব্রুয়ারি ভারতের হায়দরাবাদের একমাত্র টেস্টেও দর্শক হয়ে থাকতে হতে পারে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ এই উইকেটরক্ষককে।

মাংশপেশীতে গ্রেড টু লেভেলের চোট পাওয়ায় ইমরুল কায়েসের খেলা নিয়েও শঙ্কা রয়েছে। ফলে ২০ জানুয়ারি উইকেটের পেছনে নুরুল হাসান সোহানকে দেখতে পাওয়ার সম্ভাবনাই বেশি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ