খেলা

দুই ম্যাচে হারলো রিয়াল মাদ্রিদ

দুই ম্যাচে হারলো রিয়াল মাদ্রিদ
দুই ম্যাচে হারলো রিয়াল মাদ্রিদ

টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে পরপর দুই ম্যাচে হারলো রিয়াল মাদ্রিদ।

স্প্যানিশ লিগের পর এবার স্প্যানিশ কাপের ম্যাচে ঘরের মাঠেই হেরেছে সাদা জার্সির দলটি। কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সেল্টা ভিগোর কাছে ২-১ গোলে পরাস্ত হয়েছে জিদানের দল।

সবশেষ ২০১৫ সালের নভেম্বরে টানা দুই ম্যাচে হারের স্বাদ পেয়েছিল মাদ্রিদের ক্লাবটি। রোববারই লা লিগার ম্যাচে সেভিয়ার কাছে ২-১ এ হেরে অপরাজিত থাকার স্প্যানিশ রেকর্ডটি আর লম্বা করতে পারেনি রিয়াল।

এবার স্প্যানিশ কাপে একই ব্যবধানে হেরে সেমিফাইনালে ওঠার লড়াইটা কঠিন হয়ে গেল রোনালদো-বেইলদের জন্য। মার্সেলো গোল করলেও হার এড়াতে ব্যর্থ হয়েছে স্পেনের অভিজাত ক্লাবটি।

দ্বিতীয়ার্ধে ইআগো আসপাস ও জনি ক্যাস্ত্রোর গোলের সুবাদে শেষ চারে এক পা দিয়ে রেখেছে সেল্টা ভিগো।

২৬ জানুয়ারি কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ হবে সেল্টা ভিগোর মাঠে। এদিকে ইংলিশ এফএ কাপের তৃতীয় রাউন্ডের রিপ্লেতে প্লাইমাউথকে লুকাস লেইভার একমাত্র গোলে হারিয়েছে লিভারপুল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ