খেলা

দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৮৯

বাংলাদেশ
বাংলাদেশ

নিউজিল্যান্ডের পেসারদের গতি, সুইং আর বাউন্সারে, ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে ২৮৯ অলআউট হয়েছে বাংলাদেশ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে, সৌম্য-সাকিবের ফিফটির পর, সোহানের ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়লেও, প্রথম ইনিংসে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি সফরকারিরা। টিম সাউদি একাই পাঁচ উইকেট নেন। ট্রেন্ট বোল্ট শিকার করেন চারটি উইকেট। কাল দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামবে নিউজিল্যান্ড।

হ্যাগলে ওভালে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেননি অধিনায়ক তামিম। দায়িত্ব নিতে পারেননি মাহমুদুল্লাহও। ৩৮ রান তুলতেই দুই উইকেট হারিয়ে দিনের শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ।

এরপর সৌম্যের ক্যারিয়ার সেরা ৮৬ ও সাকিবের ৫৯ রানের পর, হাল ধরেন নুরুল হাসান সোহান। প্রথমে শান্ত, পরে কামরুলের সঙ্গে জুটি গড়ে, দলীয় স্কোর আড়াইশ রান পার করান তিনি। এই উইকেটকিপার ব্যাটসম্যান করেন ৪৭ রান।

এরপর কামরুল-রুবেলের দশম উইকেট জুটি অনেকটা সময় টিকে থাকলেও, ২৮৯ রানে গুটিয়ে যাবার আগে, রুবেল আহত হওয়ায় দিনের শেষটাও ভালো হয়নি বাংলাদেশের। আজ ৪টি পরিবর্তন নিয়ে খেলেছে বাংলাদেশ। মুশফিক, ইমরুল, মমিনুলের জায়গায় ছিলেন সোহান, শান্ত ও সৌম্য। এছাড়া পেসার শুভাশিষের পরিবর্তে খেলেছেন রুবেল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ