খেলা

দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ২৯ রানে পিছিয়ে নিউজিল্যান্ড

বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট
বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট

ক্রাইস্টচার্চে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ২৯ রানে পিছিয়ে রয়েছে নিউজিল্যান্ড। দিন শেষে ব্ল্যাক ক্যাপদের সংগ্রহ ৭ উইকেটে ২৬০ রান।

প্রথম দিনে বাংলাদেশের করা ২৮৯ রানের জবাবে দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংস শুরু করে স্বাগতিকরা। ৪৭ রানের মধ্যে রাভাল ও উইলিয়ামসনকে বিদায় করেন পেসার কামরুল ইসলাম রাব্বি।

এরপর রস টেইলরের সঙ্গে জুটি বেধে নিউজিল্যান্ডের স্কোরকে এগিয়ে নেন টম লাথাম। ফিফটি তুলে নেন দুজনেই। লাথাম ৬৮ ও টেইলর বিদায় নেন ৭৭ রান করে। এরপর দলের হাল ধরেন হেনরি নিকোলস।

দিনের শেষভাগে স্যান্টনার, ওয়াটলিং ও গ্র্যান্ডহোমকে দ্রুত সাজঘরে পাঠিয়ে বাংলাদেশকে খেলায় ফেরান সাকিব আল হাসান। ৭১ ওভার পর বৃষ্টি শুরু হলে দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন ম্যাচ রেফারি।

দিন শেষে হেনরি নিকোলস ৫৬ ও টিম সাউদি অপরাজিত রয়েছেন ৪ রানে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ