বৃষ্টির বাগড়ায় পরিত্যক্ত হলো ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিনের খেলা। রোববার তৃতীয় ও শেষ সেশনেও বৃষ্টির না কমায় এ সিদ্ধান্ত নেন আম্পায়াররা। বৃষ্টি না থাকলে কাল নির্ধারিত সময়ের ত্রিশ মিনিট আগে, ভোর সাড়ে ৩টায় খেলা শুরু হবে।
দ্বিতীয় দিনের খেলাও বৃষ্টির কারণে আগেই শেষ করতে হয়েছিল। ফলে তৃতীয় দিন নির্ধারিত সময়ের আগে খেলা শুরুর সিদ্ধান্ত নিয়েছিলেন আম্পায়াররা। কিন্তু টানা বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের পর, চা বিরতি শেষেও খেলা মাঠে গড়ায়নি। বৃষ্টির কারণে দিনভর ঢাকা ছিল পিচ। কাল মেঘলা আবহাওয়া থাকলেও, বৃষ্টির সম্ভাবনা কম।
এর আগে দ্বিতীয় দিন বৃষ্টির বাঁধার আগে জমে উঠে খেলা। বাংলাদেশের ২৮৯ রানের জবাবে টাইগার পেসারদের তান্ডব স্বত্ত্বেও, প্রথম ইনিংসে ভালোই ব্যাট করছিল নিউজিল্যান্ড। তবে শেষদিকে ঘূর্ণি জাদুতে ৪ রানের মধ্যে ৩ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুড়িয়ে দেন সাকিব।
এরপর বৃষ্টি নামলে ২৯ রানে পিছিয়ে থেকে ৭ উইকেটে ২৬০ রান নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।