খেলা

রিমান্ডে ক্রিকেটার আরাফাত সানি

আরাফাত সানি
আরাফাত সানি

তথ্যপ্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানিকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার বিকেল ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আপত্তিকর ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে নাসরীন সুলতানা নামে এক তরুণীর দায়ের করা তথ্যপ্রযুক্তি আইনের মামলায় আজ (রোববার) সকালে সাভার থেকে আরাফাত সানিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে রাজধানীর মোহাম্মদপুর থানা থেকে আদালতে প্রেরণ করা হয়।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াহিয়া মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে আদালতে করা ওই আবেদনে বলেন, এ ঘটনার রহস্য উদঘাটনের জন্য আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

পরে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

অভিযোগকারী নাসরীন সুলতানা নামে ওই তরুণী নিজেকে আরাফাতা সানির স্ত্রী দাবি করে মামলার অভিযোগপত্রে বলেন, দীর্ঘ ৭ বছর প্রেম করার পর তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। তবে এতে কোনো পরিবারেরই সম্মতি না পেয়ে কাজী অফিসে গিয়ে গোপনে বিয়ে করেন নাসরীন ও সানি।

তিনি আরো বলেন, বিয়ের পর শ্বশুর বাড়িতে তুলে নিতে বললেই নাসরীনের সঙ্গে তালবাহানা শুরু করেন সানি। এক পর্যায়ে নাসরীনকে নানা কায়দায় ব্ল্যাকমেইলেরও চেষ্টা করেন সানি। '

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াহিয়া বলেন, গত ৫ জানুয়ারি মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করেন নাসরীন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ