খেলা

শোক কাটিয়ে আবারো মাঠে ব্রাজিলের ক্লাব শাপেকোয়েন্সে

শোক কাটিয়ে মাঠে ব্রাজিলের ক্লাব শাপেকোয়েন্সে
শোক কাটিয়ে মাঠে ব্রাজিলের ক্লাব শাপেকোয়েন্সে

ভয়াবহ বিমান দুর্ঘটনার শোক কাটিয়ে মাঠে নেমেছে ব্রাজিলের ক্লাব শাপেকোয়েন্সে। শনিবার নিজেদের মাঠ অ্যারেনা কোন্ডায় ব্রাজিলের লিগ চ্যম্পিয়ান পালমেইরাসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামে তারা।

খেলা শুরুর আগেই দুর্ঘটনায় বেঁচে যাওয়া শাপেকোয়েন্সের আহত ফুটবলারদের হাতে কোপা সুদামেরিকানার ট্রফি তুলে দেয়া হয়।

কাপ তুলে দেয়ার সময় হাতে তালি থাকলেও অজান্তে চোখ দিয়ে পানি পড়ছিলো শাপেকোয়েন্সের দর্শকদের। এ সময় ছিলেন ২৮ নভেম্বরের দুর্ঘটনায় আহত তিন খেলোয়াড় নেটো, জ্যাকসন ফোলম্যান ও অ্যালান রুশেল।

বিমান দুর্ঘটনায় ১৯ খেলোয়াড় ও কর্মকর্তাসহ ৭১ জন মারা যাওয়ার পর শাপেকোয়েন্সে নতুন ২২ ফুটবলারের সাথে চুক্তি করে। প্রস্তুতি ম্যাচের ৭১ মিনিটের সময় বিরতি দিয়ে, দুদলের খেলোয়াড় ও দর্শক দাড়িয়ে করতালি দিয়ে বিমান দুর্ঘটনায় নিহতদের সম্মান জানায়।

ম্যাচটি দেখতে মাঠে হাজির হন শাপেকোয়েন্সের বাইশ হাজার দর্শক। ২-২ গোলে ড্র হয় খেলাটি। শাপেকোয়েন্সের হয়ে গোল করেন ডগলাস গ্রোলি ও আমারাল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ