মেসি-নেইমার-সুয়ারেজের দিনে বড় জয় পেয়েছে বার্সেলোনা। স্প্যানিশ লিগে খর্ব শক্তির দল এইবারের বিপক্ষে ৪-০ গোলে জয় পেয়েছে কাতালানরা।
ঘরের মাঠে শুরু থেকেই দাপট ছিলো বার্সেলোনার। ৩২ মিনিটে ডেনিস সুয়ারেজের গোলে এগিয়ে যায় তারা। বিরতির পর গোল করেন লিওনেল মেসি। এরপর স্কোরশিটে নাম লেখান লুইস সুয়ারেজ। আর দলের হয়ে চতুর্থ গোলটি করেন নেইমার।
এইবারের বিপক্ষে ৪-০ গোলের জয়ের ফলে ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে রয়েছে বার্সা। দিনের আরেক ম্যাচে ওসাসুনাকে ৪-৩ গোলে হারানোয় ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে সেভিয়া। এক পয়েন্ট বেশি নিয়ে লিগ লিডার রিয়াল মাদ্রিদ।
আর অ্যাতলেটিক বিলবাওয়ের সঙ্গে ২-২ সমতায় ড্র করায় টেবিলের চার নম্বরে রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: