‘জে-গ্রীন সাকাই নারী ফুটবল ফেস্টিভাল-২০১৭’ এ অংশ নিতে মঙ্গলবার জাপানের ওসাকার উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ নারী ফুটবল দল। বয়সভিত্তিক ২০টি দল অংশ নেবে এই টুর্নামেন্টে।
টুর্নামেন্টে জাপানের ১৮টি বয়সভিত্তিক দলের সঙ্গে খেলবে থাইল্যান্ড ও বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ নারী ফুটবল দল। সেপ্টেম্বরে এএফসি অনুর্ধ্ব-১৬ ফুটবলের চুড়ান্ত পর্বের প্রস্তুতি হিসেবেই জাপানে খেলতে যাচ্ছে বাংলার মেয়েরা।
দলের কোচ গোলাম রব্বানী ছোটন মনে করেন, জাপানের বয়সভিত্তিক দলগুলো অনেক শক্তিশালী। তাদের সঙ্গে খেলে বাংলাদেশ দল অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবে।
আর নিজেদের সেরাটা দিয়ে খেলতে চান দলের অধিনায়ক কৃষ্ণা রানী সরকার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: