খেলা

আরাফাত সানির নামে নতুন মামলা

আরাফাত সানি
আরাফাত সানি

তথ্য প্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার হওয়ার পর ক্রিকেটার আরাফাত সানির নামে নতুন মামলা দায়ের করেছে পুরনো মামলাটির বাদিপক্ষ। এবার যৌতুকের মামলায় সানির বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলাম এ মামলাটি গ্রহণ করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে ২০১৪ সালের ৪ ডিসেম্বর সানির সঙ্গে বাদীর বিয়ে হয়। তবে সানির পরিবার বিয়ে মেনে নিতে চাননি। এরপর সানি বাদির কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন।

বাদীকে সানি বলেন, টাকা দিলে তার পরিবার ওই নারীকে গ্রহন করবে। সোমবার সকালে আরাফাত সানি ও তার মার বিরুদ্ধে মামলা দায়ের করতে চান বাদী পক্ষ। তবে আদালত শুধু সানির বিরুদ্ধে মামলা গ্রহণ করেন।

এর আগে রোববার তথ্যপ্রযুক্তি আইনে একই বাদীর করা মামলায় গ্রেপ্তার হন আরাফাত সানি। এক দিনের রিমান্ডে পুলিশের কাছে তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ