খেলা

পিএসএলের শুরুতে খেলতে পারবে না সাকিব-তামিম

তামিম ইকবাল-সাকিব আল হাসান
তামিম ইকবাল-সাকিব আল হাসান

ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ থাকায় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরের শুরুর দিকে খেলতে পারবেন না বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বাংলাদেশ ও ভারতের বহু আকাঙ্খিত টেস্ট ম্যাচ। ওই দিন থেকেই শুরু হবে পিএসএলের দ্বিতীয় আসর। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই টেস্ট অঙ্গনে টাইগারদের অভিষেক হলেও ভারতের মাটিতে কখনোই সাদা পোষাকে খেলেনি বাংলাদেশ।

এবার ঘুঁচতে যাচ্ছে সেই আক্ষেপ। হায়দ্রাবাদ টেস্টের পরদিন দুবাইয়ের উদ্দেশে রওনা দেবেন সাকিব ও তামিম। দুজনেই খেলবেন পেশোয়ার জালমির হয়ে। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে পেশোয়ার জালমির হয়ে খেলতে পারেন সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার তিলকারত্নে দিলশান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ