খেলা

আইভরি কোস্টকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

আফ্রিকান নেশনস কাপ
আফ্রিকান নেশনস কাপ

আফ্রিকান নেশনস কাপের গতবারের চ্যাম্পিয়ন আইভরি কোস্টকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মরক্কো। অন্য ম্যাচে কঙ্গোর কাছে ৩-১ গোলে হেরেছে টোগো।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আইভরি কোস্ট ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। আপসেটের জন্ম দেওয়া মরক্কোর হয়ে একমাত্র গোলটি করেছেন রাহিদ আলিউই। ২৫ গজ দূর থেকে নেওয়া দারুন এক শটে এলিফ্যান্টদের গোলকীপারকে পরাস্ত করেন তিনি।

একই গ্রুপ থেকে শেষ আটে জায়গা পাকা করেছে কঙ্গো। টোগোকে ৩-১ গোলে হারিয়ে সি গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই পরের ধাপে গেছে দেশটি। এ ম্যাচের সবগুলো গোল হয়েছে দ্বিতীয়ার্ধে।

জুনিয়র কাবানাঙ্গা ও ফিরমিন মুবেলে এনডোম্বের গোলে লিড নেয় কঙ্গো। টোগোর হয়ে একটি গোল শোধ করেন কোদজো লাবা। ৮০ মিনিটে ব্যবধান বাড়ান পল হোসে এমপোকু।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ