ব্রিটিশ তারকা ইয়োহানা কন্টাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন সেরিনা উইলিয়ামস। অন্য কোয়ার্টার ফাইনালে ক্যারোলিন প্লিসকোভাকে হারিয়েছেন মিরযানা লুসিক ব্যারোনি।
অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর আগে ৯ ম্যাচ এবং ১৮ সেট জিতেছিলেন নবম বাছাই ইয়োহানা কন্টা। তবে সেরিনা উইলিয়ামসের সঙ্গে প্রথম দেখায় হার সঙ্গী হলো তার।
অস্ট্রেলিয়ান ওপেনের ৬ বারের চ্যাম্পিয়ন সেরিনা, ইয়োহানা কন্টাকে সরাসরি সেটে ৬-২, ৬-৩ গেইমে হারিয়েছেন। ২৩ তম শিরোপা জয় থেকে আর মাত্র দুই ম্যাচ দুরে রয়েছেন ৩৫ বছরের সেরিনা।
সেমিফাইনালে তার প্রতিপক্ষ আনসিডেড মিরযানা লুসিক ব্যারোনি। সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচে চেক রিপাবলিকের ক্যারোলিনা প্লিসকোভাকে ২-১ সেটে হারিয়েছেন ক্রোয়াট তারকা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: