খেলা

শেষ ম্যাচেও পাকিস্তানের হার

অ্যাডিলেড ওভাল
অ্যাডিলেড ওভাল

অ্যাডিলেড ওভালে পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ৫৭ রানের হারিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিলো অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নারের ১৭৯ ও ট্রাভিস হেডের ১২৮ রান আর ওপেনিংয়ে তাদের দু'জনের ২৮৪ রানের পার্টনারশিপে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৬৯ রান করে অজিরা।

টস জিতে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড, প্রথম উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ ২৮৪ রানের ওপেনিং পার্টনারশিপের রেকর্ড গড়েন। এর আগে শ্রীলঙ্কার সনাৎ জয়সুরিয়া ও উপুল থারাঙ্গা, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম উইকেটে সর্বোচ্চ ২৮৬ রানের জুটি গড়েছিলেন। ওয়ার্নারের ১৭৯ আর হেডের ১২৮ রানে ভর করে পাকিস্তানের বিপক্ষে ৩৬৯ রানের পাহাড়সম রান করে অজিরা।

জবাবে শুরুতে আজাহার ফিরে গেলেও, শারজিল খান ও বাবর আজমের ১৩০ রানের জুটি লড়াই করলেও টিকতে পারেনি পাকিস্তান। জহীর আব্বাসের পর ৩৫ বছর পরে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেন বাবর আজম।

শারজিল ৭৯ ও বাবর আজম ১০০ রান করে ফেরার পর আর কেউই হাল ধরতে না পারায় ৩১২ রানে অলআউট হয় সফরাকারীরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ