হাল সিটির কাছে হেরেও ইংলিশ ইএফএল কাপের ফাইনালে পৌঁছে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যানইউ)। হাল সিটির মাঠে ২-১ গোলে হেরেছে রেড ডেভিলরা। আর এ হারের ফলে টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভাঙলো ম্যানচেস্টার ইউনাইটেডের।
সেমিফাইনালের দ্বিতীয় লেগে প্রথমার্ধে হাডলস্টোনের গোলে পিছিয়ে পড়ে হোসে মরিনিয়োর দল। ৬৬ মিনিটে বিশ্বের সবথেকে দামি ফুটবলার পল পগবার গোলে ম্যাচে ফেরে ম্যানইউ।
শেষ বাশি বাজার কয়েক মিনিট আগে নিয়েসার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে হাল সিটি। নিজেদের মাঠে প্রথম লেগে ২-০ গোলে জিতেছিল ম্যান ইউ।
ফলে দুই লেগে ৩-২ গোলের অ্যাগ্রিগেইটে ফাইনাল নিশ্চিত হয় তাদের। ফাইনালে ম্যান ইউ এর প্রতিপক্ষ সাউদাম্পটন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: