জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে স্টুয়ার্ট ল'কে নিয়োগ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। সাবেক এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে তারা।
ওয়েস্ট ইন্ডিজের ডিরেক্টর অব ক্রিকেট জিমি অ্যাডামস ও প্রধান নির্বাচক কোর্টনি ব্রাউনের মতো সাবেক দুই ক্যারিবিয়ান ক্রিকেটারের সঙ্গে কাজ করবেন স্টুয়ার্ট ল। ৪৮ বছরের এ কোচ এর আগে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে কোচিং করিয়েছেন।
এছাড়াও বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল খুলনা টাইটান্সেরও কোচ ছিলেন তিনি। বেনেট কিং ও জন ডাইসনের পর তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে ক্যারিবিয়ানদের কোচিং করাবেন স্টুয়ার্ট ল। ক্যারিয়ারে অজিদের হয়ে মাত্র একটি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
তবে ১৯৯৪ থেকে ‘৯৯ সাল পর্যন্ত ৫৪টি ওয়ানডে খেলেছেন জাতীয় দলের হয়ে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: