স্প্যানিশ কাপের সেমিফাইনালেই দেখা হচ্ছে বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদের। ফলে কোপা দেল রের শেষ চার থেকেই স্পেনের দুই জায়ান্টের যে কোনো একটির বিদায় নিতে হবে।
সেমিফাইনালের প্রথম লেগ খেলতে অ্যাতলেটিকোর মাঠে যাবেন মেসি-নেইমার-সুয়ারেজরা। ভিনসেন্তে ক্যালদেরনে ১ সেপ্টেম্বর হবে ম্যাচটি। এক সপ্তাহ পর ন্যু ক্যাম্পে অ্যান্তোইন গ্রিজমানদের আতিথ্য দেবে কাতালানরা।
কোয়ার্টার ফাইনালের দুই লেগে, এইবারকে ৫-২ গোলে অ্যাতলেটিকো আর রিয়াল সোসিয়েদাদকে ৬-২ গোলে উড়িয়ে শেষ চারের টিকেট পায় বার্সা। শুক্রবারের ড্র অনুষ্ঠানে, রিয়াল মাদ্রিদকে বিদায় করে দেয়া সেল্টা ভিগোর সেমিফাইনাল সাক্ষাত ঠিক হয়েছে আলাভেসের সঙ্গে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: