খেলা

সেরেনার রেকর্ড ২৩তম গ্র্যান্ড স্লাম শিরোপা

সেরেনা উইলিয়ামস
সেরেনা উইলিয়ামস

ইতিহাস গড়লেন সেরেনা উইলিয়ামস— অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে বড় বোন ভেনাস উইলিয়ামসকে সরাসরি সেটে হারিয়ে উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি ২৩টি গ্র্যান্ড স্লাম শিরোপা জেতার রেকর্ড গড়েছেন তিনি।

সেই সঙ্গে জার্মানির অ্যাঞ্জেলিক কারবারকে হটিয়ে আবারো এটিপি র্যা ঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন সেরেনা।

রড লেভার অ্যারেনায় প্রথম সেটের শুরুতে সমান তালে লড়েন দুই বোন। প্রথম ৬ গেমে ছিলো ৩-৩ এ সমতা। এরপর অবশ্য আর ভেনাসকে সুযোগ দেননি সেরেনা। ৬-৪ গেমে প্রথম সেট নিজের করে নেন তিনি। দ্বিতীয় সেটেও একই ব্যবধানে জিতে সপ্তমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন হন সেরেনা।

এর মধ্য দিয়ে স্টেফি গ্রাফের রেকর্ড ভেঙ্গে উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি ২৩টি গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের অনন্য কীর্তি গড়েন সেরেনা উইলিয়ামস। এখন তাঁর সামনে শুধু, সবমিলিয়ে ২৪টি গ্র্যান্ডস্লাম শিরোপাজয়ী মার্গারেট কোর্ট।

এদিকে, এ ম্যাচে জিতলে উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ডস্লাম জেতার রেকর্ডের মালিক হতেন ভেনাস উইলিয়ামস।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ