খেলা

নাদালকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ফেদেরার হাতে

অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ফেদেরার হাতে
অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ফেদেরার হাতে

রাফায়েল নাদালকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন রজার ফেদেরার।

রেকর্ড ১৮ তম বারের মতো গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। আর এ নিয়ে পঞ্চমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শ্রেষ্ঠত্ব পেলেন এ সুইডিশ তারকা।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে নাদালকে ৩-২ সেটে হারিয়েছেন ফেদেরার। প্রথম সেট ৬-৪ গেইমে জিতেন তিনি। পরের সেট ৩-৬ গেইমে জিতেন নাদাল।

তৃতীয় সেটে ৬-১ গেইমে আবারও ফেদেরার এগিয়ে যান। হার না মানা নাদাল চতুর্থ সেট জিতেন ৩-৬ গেইমে। পঞ্চম সেটে অপ্রতিরোধ্য হয়ে ওঠে ফেড এক্সপ্রেসের সার্ভিস। শেষ পর্যন্ত ৬-৩ গেইমে মীমাংসিত হয় পঞ্চম সেট।

গত ২০১২ সালের পর এই প্রথম কোনো মেজর শিরোপা জেতেন রজার ফেদেরার। আর ইতিহাসে প্রথমবারের মতো তিনটি ভিন্ন গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে পাঁচটি ও তার বেশি শিরোপা জিতলেন ৩৫ বছরের ফেদেরার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ