স্প্যানিশ লা লিগায় শেষরাতের ম্যাচে বার্সা ড্র করলেও জয়ে পেয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ।
রিয়াল সোসিয়েদাদকে ৩-০ গোলে হারিয়েছে তারা। এছাড়াও সেভিয়াকে ১-৩ গোলে এস্পানিওল আর স্পোর্টিং গিজনকে ২-১ গোলে হারিয়েছে অ্যাথলেটিকো বিলবাও।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই রিয়াল সোসিয়েদাদের উপর আধিপত্য বিস্তার করে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৩৮ মিনিটে মেটো কোভাচিচ এগিয়ে নেন স্বাগতকিদের।
বিরতির পর গোল করেন ফিফার বর্ষসেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রতিরোধ গড়তে গিয়ে ৭৪ মিনিটে ডিফেন্ডার মার্টিনেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশ জনের দলে পরিনত হয় সোসিয়েদাদ।
মাদ্রিদের হয়ে শেষ গোলটি করেন আলভালো মোরাটা, ম্যাচের ৮২ মিনিটে। রিয়াল বেটিসের সঙ্গে বার্সা ড্র করায়, ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো লস ব্লাঙ্কোসরা।